সার্বিক বিচারে IELTS-এর ৪ মডিউলের মধ্যে Writing ও Speaking সবচেয়ে কঠিন — কারণ Listening আর Reading-এ যেখানে পরীক্ষা হয় language comprehension, সেখানে Writing ও Speaking-এ পরীক্ষা হয় creation — সৃষ্টি করার দক্ষতা।
আপনার যৌক্তিক চিন্তাভাবনার প্রতিফলন ঘটানো এবং তা লেখনীতে ফুটিয়ে তোলাই Writing মডিউলের মূল লক্ষ্য। আর সবকিছু করতে হবে তাদের বেঁধে দেওয়া নিয়ম মেনে। কীভাবে একটি ভালো লেখা তৈরি করবেন, আর কী-ই বা সেই নিয়ম — তা নিয়েই এই পর্ব।
মার্কিং criteria — ৪টি মানদণ্ড
| Criteria | যা দেখা হয় |
|---|---|
| Task Achievement / Response | প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে আর যে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনি তা ঠিকঠাকভাবে করেছেন কি না। |
| Coherence & Cohesion | আপনার লেখা পাঠকের জন্য পড়া কতটা সহজ — ভাব ও অনুচ্ছেদের সংযোগ কতটা স্বাভাবিক। |
| Lexical Resource | লেখায় ব্যবহৃত vocabulary-র পরিসর ও সঠিক প্রয়োগ। |
| Grammatical Range & Accuracy | ব্যাকরণের বৈচিত্র্য এবং তার নির্ভুল প্রয়োগ। |
মোদ্দা কথা — এই ৪টি শর্ত ঠিকঠাক পূরণ করতে পারলে ব্যান্ড ৯-ও অসম্ভব নয়। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ডকুমেন্ট দুটি পড়ে ফেলুন: Writing band descriptors (PDF) · Key assessment criteria (PDF)।
প্রশ্ন পদ্ধতি ও সময় ভাগ
Writing মডিউলের মোট সময় ১ ঘণ্টা। বাংলাদেশে prompt screen-এ দেখে answer box-এ type করতে হয় এবং interface-এ live word count দেখা যায়। ২০ মিনিট Task 1 (ন্যূনতম ১৫০ শব্দ) ও ৪০ মিনিট Task 2 (ন্যূনতম ২৫০ শব্দ)-এর জন্য রাখা কার্যকর একটি পরিকল্পনা; তবে proofreading-ও এই ৬০ মিনিটের মধ্যেই করতে হবে। নম্বরের হিসাবে Task 2-এর ওজন প্রায় দ্বিগুণ।
Task 1-এ সচরাচর যা আসে (Academic)
- Line graph · Bar chart · Pie chart · Table
- Diagram বা Process
- Map
Task 2-এর প্রচলিত প্রশ্নধরন
- Discuss both views and give your opinion.
- Do the advantages outweigh the disadvantages?
- To what extent do you agree or disagree?
- Discuss the causes and effects of this problem.
- Evaluate the problems and possible solutions.
- Is this a positive or negative development?
যেহেতু এটি academic writing, সবসময় খেয়াল রাখতে হবে লেখা যেন informal না হয়ে যায়।
যে ভুলগুলো এড়াবেন
- শুধু হাতে লিখে practice করবেন না: idea planning-এর জন্য খাতায় লেখা কাজে লাগতে পারে, কিন্তু full response নিয়মিত keyboard-এ timed condition-এ লিখুন। typing accuracy দুর্বল হলে spelling, punctuation ও editing-এ সময় নষ্ট হবে।
- Word counter-কে target ভাববেন না: automatic count ন্যূনতম শব্দসংখ্যা দেখতে সাহায্য করে; বেশি শব্দ লিখলেই band বাড়ে না। পরিষ্কার argument, relevant support এবং review-এর জন্য সময় রাখুন।
- Template মুখস্থ করবেন না: structure-সহ template মুখস্থ করা সবচেয়ে প্রচলিত আর বড় ভুলগুলোর একটি — অনেক ক্ষেত্রে শুধু এ কারণেই ব্যান্ড ৭-এর ওপরে ওঠা যায় না।
- অচেনা vocabulary ব্যবহার করবেন না: academic লেখায় academic শব্দ বাঞ্ছনীয়, তবে তা হতে হবে নির্ভুল ও সাবলীল। ভুলভাবে ব্যবহৃত "ভারী" শব্দ মার্ক কাটায়।
- Feedback নিতে ভুলবেন না: অভিজ্ঞ শিক্ষক বা AI — যেভাবেই হোক, লেখার মূল্যায়ন করানো আর সেই feedback-এর ওপর কাজ করা ছাড়া কাঙ্ক্ষিত স্কোর অর্জন সম্ভব নয়। আমাদের ফ্রি Writing প্র্যাকটিস হাবে AI feedback-সহ essay যাচাই করতে পারেন।
সর্বোপরি, Writing-এ ভালো band-এর জন্য computer interface-এ timed practice, sample analysis এবং নিজের ভুল edit করার অভ্যাস—তিনটিই দরকার।
রিসোর্স
- বই: Cambridge Official Guide to IELTS · Rachel Mitchell-এর IELTS Academic Writing Task 1 & 2 · IELTS Simon-এর মেটেরিয়াল
- YouTube: IELTS Advantage · IELTS Liz · IELTS Up