IELTS-এর ৪টি মডিউলের মধ্যে Reading-কে কঠিনতম বলা যায় — সময় স্বল্পতা আর সঠিক approach-এর অভাবে অনেকে সব প্রশ্নের উত্তরই করতে পারেন না। সিরিজের ৩য় পর্বে থাকছে Reading-এর স্ট্র্যাটেজি ও বিস্তারিত। এই মডিউলে মূলত পরীক্ষা করা হয় — passage থেকে নির্দিষ্ট তথ্য খোঁজা, মূল ধারণা বোঝা আর লেখকের মতামত বা দৃষ্টিভঙ্গি ধরতে পারার ক্ষমতা।
মডিউলের গঠন
Academic Reading-এ ১ ঘণ্টায় ৩টি passage-এর মোট ৪০টি প্রশ্ন সমাধান করতে হয়। Computer screen-এ passage ও question পাশাপাশি থাকে এবং passage/question-এর মধ্যে navigate করা যায়। ৬০ মিনিটের বাইরে কোনো answer-transfer time নেই। Passage-গুলো সাধারণত ক্রমে বেশি challenging হয়।
প্রশ্নের ধরন:
- Multiple-choice
- Identifying information (True/False/Not Given)
- Identifying writer's views (Yes/No/Not Given)
- Matching information · Matching headings · Matching features · Matching sentence endings
- Sentence completion · Summary completion · Diagram label completion
- Short-answer questions
যেভাবে প্রস্তুতি নেবেন
- Screen-এ practice করুন: ফরম্যাট ও question type জানতে Cambridge IELTS 11–19 ভালো source, কিন্তু preparation শুধু বইয়ে সীমাবদ্ধ রাখবেন না। দীর্ঘ passage screen-এ পড়া, scroll করা, question-এ ফিরে যাওয়া এবং সরাসরি answer box-এ উত্তর দেওয়ার অভ্যাস করুন।
- Highlight সংযতভাবে ব্যবহার করুন: names, dates, topic sentence ও question keyword mark করুন; পুরো paragraph highlight করলে বরং গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে সময় নষ্ট হয়।
- প্রতিদিন পড়ার অভ্যাস: articles, newspapers, journals ও academic texts screen-এ পড়ুন—comprehension-এর পাশাপাশি screen-reading speed এবং চোখের focus তৈরি হবে।
- Vocabulary বাড়ান: academic vocabulary-তে নজর দিয়ে প্রতিদিন অন্তত ১৫টি নতুন শব্দ শিখুন। অর্থ না বুঝলে কোনো strategy-ই কাজে আসবে না — তবে সব শব্দের অর্থ বোঝারও দরকার নেই, context ব্যবহার করতে শিখুন।
- প্র্যাকটিস টেস্ট + ভুল বিশ্লেষণ: অন্তত একদিন পরপর টেস্ট দিয়ে অবস্থান যাচাই করুন, আর ভুলগুলো বিশ্লেষণ করে সেগুলোতে ফোকাস করুন।
- সময় ব্যবস্থাপনা: ৬০ মিনিটের মধ্যেই answer review করতে হবে। একটি question-এ আটকে না থেকে mark করে সামনে যান, তারপর navigation panel ব্যবহার করে ফিরে আসার অভ্যাস করুন।
Raw স্কোর → ব্যান্ড স্কোর
৪০টি প্রশ্নের বিপরীতে সঠিক উত্তরের সংখ্যা অনুযায়ী আপনার ব্যান্ড (Academic Reading):
| সঠিক উত্তর | ব্যান্ড |
|---|---|
| ৩৯–৪০ | ৯.০ |
| ৩৭–৩৮ | ৮.৫ |
| ৩৫–৩৬ | ৮.০ |
| ৩৩–৩৪ | ৭.৫ |
| ৩০–৩২ | ৭.০ |
| ২৭–২৯ | ৬.৫ |
| ২৩–২৬ | ৬.০ |
| ১৯–২২ | ৫.৫ |
| ১৫–১৮ | ৫.০ |
চার মডিউল মিলিয়ে overall ব্যান্ড হিসাব করতে ব্যবহার করুন আমাদের ফ্রি ব্যান্ড ক্যালকুলেটর।
রিসোর্স
Listening পর্বের রিসোর্স তালিকাই এখানেও প্রযোজ্য — Cambridge বই, BBC Learning English, IELTS Liz, IELTS Advantage। আগের পর্ব না পড়ে থাকলে দেখুন: Listening মডিউল গাইড।