শেষবার কবে আপনি মঞ্চে দাঁড়িয়ে কারও সামনে বক্তব্য দিয়েছিলেন? বা শেষবার কখন নিজে থেকে অপরিচিত কারও কাছে নিজের পরিচয় দিতে গিয়েছিলেন? উত্তর হয়তো — কখনোই না। নিজের ভাষাতেই যেখানে আমাদের এসব অভিজ্ঞতা নেই, বিদেশি ভাষায় তা করতে না পারার সম্ভাবনাই বেশি।
আর এ কারণেই IELTS-এর Speaking অনেকের কাছে বিভীষিকার আরেক নাম। অথচ বিদেশে থাকা অবস্থায় এই দক্ষতাই আমাদের যোগাযোগের প্রথম ও প্রধান মাধ্যম। সিরিজের শেষ পর্বে জানব — গুরুত্বপূর্ণ এই মডিউলের প্রস্তুতি কীভাবে নেওয়া যায়।
Delivery format: Listening, Reading ও Writing computer-এ হলেও Speaking computer-এ উত্তর record করে জমা দেওয়ার test নয়। এটি trained IELTS examiner-এর সঙ্গে সরাসরি ১১–১৪ মিনিটের interview। তাই app-এ practice করার লক্ষ্য হবে real conversation-এর rehearsal—মুখস্থ answer তৈরি করা নয়।
মডিউলের গঠন (মোট ১১–১৪ মিনিট)
| Part | সময় | যা করতে হয় |
|---|---|---|
| Part 1 | ৪–৫ মিনিট | পরিচিত টপিকে প্রশ্নোত্তর — বাড়ি, পরিবার, পড়াশোনা, শখ। |
| Part 2 | ৩–৪ মিনিট (১ মিনিট প্রস্তুতিসহ) | কিউ-কার্ডের একটি নির্দিষ্ট টপিকে টানা ২ মিনিট কথা বলা। |
| Part 3 | ৪–৫ মিনিট | Part 2-এর টপিক ঘিরে গভীরতর আলোচনা ও জটিল প্রশ্নের উত্তর। |
মার্কিং criteria
| Criteria | যা দেখা হয় |
|---|---|
| Fluency & Coherence | কথার গতি ও সাবলীলতা; ভাবনা যুক্তিসঙ্গতভাবে সাজিয়ে বলার ক্ষমতা। |
| Lexical Resource | ব্যবহৃত vocabulary-র পরিসর, যথার্থতা ও প্রাসঙ্গিকতা। |
| Grammatical Range & Accuracy | বাক্যগঠনের বৈচিত্র্য ও নির্ভুল বাক্যের পরিমাণ। |
| Pronunciation | বোধগম্যতা; intonation, stress, rhythm-এর ব্যবহার। |
বিস্তারিত band descriptor: অফিসিয়াল PDF।
প্রচলিত মিথ ও ভুল ধারণা
- Accent-নির্ভরতা: accent বা আঞ্চলিকতা কখনোই মার্কিংয়ের মানদণ্ড নয়। আপনি যে পরিবেশে বড় হয়েছেন, আপনার উচ্চারণভঙ্গি সেখানকার মানুষের মতো হওয়াই স্বাভাবিক। আঞ্চলিকতা (accent) আর উচ্চারণের (pronunciation) পার্থক্য না বোঝার কারণেই অনেকে বিদেশি accent আয়ত্ত করতে ছোটেন — যা সময়ের অপচয় ছাড়া কিছু নয়।
- "ভারী শব্দ মানেই বেশি ব্যান্ড": উচ্চ পর্যায়ের শব্দ ভালো মার্ক আনতে পারে — কিন্তু কেবল তখনই, যদি শতভাগ সঠিকভাবে ব্যবহার করতে পারেন। ভুলভাবে ব্যবহৃত কঠিন শব্দের চেয়ে সঠিকভাবে ব্যবহৃত সাধারণ শব্দ অনেক বেশি মূল্যবান।
মনে রাখুন: Speaking-এ কোনো shortcut strategy কাজে লাগে না। নিয়মিত feedback-সহ প্র্যাকটিসই ভালো করার একমাত্র চাবিকাঠি।
ঘরে বসে ফ্রিতে প্র্যাকটিসের ৪ উপায়
- ইংরেজি মুভি/সিরিজ/পডকাস্ট: যেকোনো ভাষার মৌখিক রূপ লিখিত রূপের চেয়ে ভিন্ন — একে বলে colloquial language। চলচ্চিত্র, ড্রামা সিরিজ, খবর, পডকাস্ট এই মৌখিক ব্যবহার বুঝতে দারুণ কাজে আসে।
- যোগাযোগের অনুশীলন: ভাষার মৌখিক রূপের কাজই যোগাযোগ — তাই সাবলীলতা, আত্মবিশ্বাস আর শারীরিক বাচনভঙ্গির দিকেও নজর দিন। সবচেয়ে বড় কথা: সৎ থাকুন — বানানো উত্তরের চেয়ে নিজের সত্যিকার ভাবনা অনেক সহজে ও সুন্দরভাবে বলা যায়।
- Authentic mock test-এর ভিডিও দেখুন: প্রতিদিন অন্তত একটি। প্রশ্নের ধরন চেনার পাশাপাশি বুঝবেন কোন approach আপনার জন্য সেরা।
- প্রতিদিন বলুন, feedback নিন: মেন্টরের অধীনে হলে ভালো; না হলে কোনো পার্টনারের সাথে প্র্যাকটিস করুন। আমাদের ফ্রি Speaking প্র্যাকটিস টুলে রেকর্ড করে ৪টি criteria-তেই তাৎক্ষণিক AI feedback পেতে পারেন — আর আমাদের শিক্ষার্থীদের জন্য আছে সাপ্তাহিক ফ্রি Speaking Club।
রেকর্ড করুন, ৪ criteria-তে তাৎক্ষণিক AI ব্যান্ড ফিডব্যাক নিন — ফ্রিSpeaking প্র্যাকটিস করুন
রিসোর্স
- Makkar-এর Speaking guesswork বই (সর্বশেষ সংস্করণ)
- YouTube: IELTS Advantage · BBC Learning English · TED Talks
এই ছিল আমাদের ৫ পর্বের IELTS সিরিজ। পুরোটা পড়ে থাকলে আপনি এরই মধ্যে বেশিরভাগ পরীক্ষার্থীর চেয়ে এগিয়ে। এবার প্রস্তুতির পালা — ফ্রি প্লেসমেন্ট টেস্ট দিয়ে জেনে নিন কোথা থেকে শুরু করবেন।