IELTS সিরিজ · পর্ব ১/৫

IELTS কী? ফরম্যাট, মডিউল, সিলেবাস ও রেজিস্ট্রেশন — সম্পূর্ণ গাইড

IELTS Kishoreganj টিম·আপডেট: ১৯ জুলাই ২০২৬·পড়তে ~৬ মিনিট

Standardized Test — বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থী হলে শব্দটা আপনার কাছে বেশ পরিচিত। কিন্তু standardized test জিনিসটা আদতে কী? এর গুরুত্বই বা কতটুকু, আর প্রস্তুতিই বা কীভাবে নেব? সেসব নিয়েই আমাদের ৫ পর্বের ধারাবাহিক ব্লগ সিরিজের এই প্রথম পর্ব।

খাঁটি বাংলায়, standardized test হলো এক বা একাধিক বিষয়ে দক্ষতা মাপার জন্য নেওয়া প্রচলিত কোনো পরীক্ষা — সেটা হতে পারে আপনার ভাষা দক্ষতা যাচাইয়ের জন্য, অথবা কোনো বিশেষ বিষয়ে আপনার সক্ষমতা মাপার জন্য। কাছের উদাহরণ: আমাদের SSC ও HSC পরীক্ষা।

শুধু USA-তেই প্রতিষ্ঠান, ক্ষেত্র ও বিষয়ভেদে বেশ কয়েকটি standardized test প্রচলিত — SAT, ACT, PSAT, GRE, GMAT, LSAT, MCAT ইত্যাদি। তবে USA বা Canada-তে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে পড়তে চাইলে সাধারণত এই দুই ধরনের পরীক্ষা লাগে:

  1. ELPT (English Language Proficiency Test)
  2. SAT/ACT (Scholastic Aptitude Test / American College Testing)

প্রথমটির মধ্যে আবার কয়েক ধরনের পরীক্ষা আছে। ELPT মানে ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা — IELTS, TOEFL, DET ইত্যাদি। মনে রাখা ভালো: যেকোনো ELP পরীক্ষার ফলাফলই গ্রহণযোগ্য, তবে তা হতে হবে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন সেই প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত। জনপ্রিয়তা, রিসোর্সের সহজলভ্যতা আর বিভিন্ন দেশে গ্রহণযোগ্যতার বিচারে IELTS নিঃসন্দেহে অনেকখানি এগিয়ে।

লক্ষণীয়: পরীক্ষাগুলো একটি আরেকটির replacement নয়। বিশেষ ক্ষেত্রে SAT/ACT শিথিলযোগ্য হলেও ELPT-তে সচরাচর ছাড় দেওয়া হয় না।

IELTS আসলে কী?

IELTS-এর পূর্ণরূপ International English Language Testing System। পরীক্ষাটির দুটি আলাদা format আছে — Academic IELTS এবং General Training IELTS। Listening ও Speaking সবার জন্য একই, কিন্তু Reading ও Writing-এ দুই format-এ ভিন্নতা আছে। Academic IELTS তাদের জন্য, যারা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান; আর General Training মূলত পেশাগত উদ্দেশ্যে বা মাইগ্রেশনের জন্য।

বাংলাদেশে IELTS এখন কম্পিউটারে দেওয়া হয়। Listening, Reading ও Writing নির্ধারিত test centre-এর কম্পিউটারে সম্পন্ন করবেন; Speaking থাকে প্রশিক্ষিত examiner-এর সঙ্গে সরাসরি। তাই প্রস্তুতির শুরু থেকেই screen-এ passage পড়া, keyboard-এ উত্তর লেখা এবং computer interface-এ timed practice করার অভ্যাস করুন।

৪টি মডিউল — এক নজরে

যেহেতু এটি ভাষা দক্ষতার পরীক্ষা, তাই ভাষার ৪টি আলাদা দক্ষতার ওপর জোর দিতে হয়:

মডিউলঅংশপ্রশ্নসময়
Listening (শ্রবণ দক্ষতা)৪টি part৪০টিপ্রায় ৩০–৩৬ মিনিট (শেষে ২ মিনিট review)
Reading (পঠন ও অনুধাবন)৩টি passage৪০টি১ ঘণ্টা
Writing (লিখন দক্ষতা)২টি task২টি১ ঘণ্টা
Speaking (কথা বলার দক্ষতা)৩টি part~১৫–২০টি প্রশ্ন১১–১৪ মিনিট

প্রতিটি মডিউলে ব্যান্ড স্কোর ০–৯। চার মডিউলের গড় করে নির্ধারণ হয় overall ব্যান্ড স্কোর। ০–৯-এর প্রতিটি ধাপ ইংরেজি দক্ষতার একেকটি স্তর বোঝায়, আর কোনো মডিউলেরই বাঁধাধরা সিলেবাস নেই। আপনার raw স্কোর থেকে ব্যান্ড হিসাব করতে ব্যবহার করুন আমাদের ফ্রি ব্যান্ড স্কোর ক্যালকুলেটর। প্রতিটি মডিউলের বিস্তারিত ও প্রস্তুতি নিয়ে সিরিজের পরের পর্বগুলো পড়ুন।

IELTS রেজিস্ট্রেশন পদ্ধতি

  1. IELTS পরীক্ষা নেয় British CouncilIDP। বিভিন্ন কোচিং সেন্টার তাদের অনুমোদিত পার্টনার হিসেবে কাজ করে — আপনি চাইলে অনুমোদিত পার্টনারের মাধ্যমে বা সরাসরি BC/IDP-র সাইটে রেজিস্ট্রেশন করতে পারেন। ভেন্যুর তালিকা: British Council · IDP
  2. রেজিস্ট্রেশনের জন্য লাগবে শুধু একটি বৈধ NID / জন্মনিবন্ধন / পাসপোর্ট — তিনটির যেকোনো একটি থাকলেই ফি পরিশোধ করে পরীক্ষায় বসা যায়। কোনো একাডেমিক সার্টিফিকেট লাগে না।
  3. রেজিস্ট্রেশন ফি সময়ে সময়ে পরিবর্তিত হয় — সর্বশেষ ফি BC/IDP-র সাইটে দেখে নিন। ফি দেওয়া যায় বিকাশ, নগদ, ব্যাংক, কার্ড ও ক্যাশে। আর IELTS Kishoreganj-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে পাবেন ৳১,০০০ ছাড় + ২টি ফ্রি মক টেস্ট — আমরা কিশোরগঞ্জের প্রথম BC ও IDP অনুমোদিত রেজিস্ট্রেশন পার্টনার।
  4. কম্পিউটার-ভিত্তিক IELTS-এর test date ও session তুলনামূলক বেশি পাওয়া যায়। আপনার পছন্দের centre ও date-এ seat আছে কি না booking-এর সময় দেখে নিন। ফলাফলের মেয়াদ সাধারণত ২ বছর।
  5. ফল সেশনে আবেদনের ক্ষেত্রে ইউনিভার্সিটির deadline দেখে পরীক্ষার তারিখ ঠিক করুন। কম্পিউটার-ভিত্তিক IELTS-এর ফল সাধারণত ১–৫ দিনের মধ্যে প্রকাশিত হয়; নিরাপদ planning-এর জন্য provider-এর booking page-এ বর্তমান সময়সীমা যাচাই করুন।
রেজিস্ট্রেশনে ৳১,০০০ ছাড় + ২টি ফ্রি মক টেস্টআমাদের মাধ্যমে রেজিস্টার করুন

IELTS বনাম অন্যান্য ELPT

পরীক্ষাIELTSDETTOEFLPTE
পদ্ধতিComputer-based (test centre)Online (বাসা থেকে)Internet-basedComputer-based
বিভাগL · R · W · SL · R · W · S (integrated)R · L · S · WS&W · R · L
সময়কাল (আনুমানিক)২ ঘণ্টা ৪৫ মিনিট~১ ঘণ্টা~২ ঘণ্টা~২ ঘণ্টা
মার্কিং স্কেল০–৯ ব্যান্ড১০–১৬০০–১২০১০–৯০
মেয়াদ২ বছর২ বছর২ বছর২ বছর
আন্ডারগ্র্যাডে সাধারণ ন্যূনতম স্কোর৬.০–৭.০৯০–১০০৭০–৯০৫০–৬০

* সময়কাল ও স্কোর-প্রয়োজনীয়তা প্রতিষ্ঠান ও সময়ভেদে বদলায় — আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ requirement দেখে নিন।

সাধারণ প্রশ্নোত্তর

কোন ব্যাচ আপনার জন্য? ফ্রি প্লেসমেন্ট টেস্টে জেনে নিনফ্রি টেস্ট দিন